সভা

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আহ্বান করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হবে।

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত

মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ভারতের প্রাচীনতম ইসলামী সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী (৩-৪ জুন) বৈঠকে তিনি সভাপতি নির্বাচিত হন। মধ্যপ্রদেশের আম্বেদকর নগরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বোর্ডের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

“৮ প্রকল্পের মেয়াদ, ব্যয় বাড়ানোর প্রস্তাব থাকবে” একনেক সভা অনুষ্ঠিত হবে আজ

“৮ প্রকল্পের মেয়াদ, ব্যয় বাড়ানোর প্রস্তাব থাকবে” একনেক সভা অনুষ্ঠিত হবে আজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) হঠাৎ বাড়ছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব। এই প্রবণতা অর্থবছরের শেষে বেশি দেখা যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।

দুইজন বাদে সব নতুন মুখ নিয়ে এরদোয়ানের মন্ত্রিসভা গঠন

দুইজন বাদে সব নতুন মুখ নিয়ে এরদোয়ানের মন্ত্রিসভা গঠন

নতুন মন্ত্রিসভা গঠন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর তার গঠিত মন্ত্রিসভা প্রকাশ্যে এসেছে।

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

রাজধানী ঢাকার সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জেহাদ-সম্পাদক মুন্না

পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জেহাদ-সম্পাদক মুন্না

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কৃষি অনুষদের সেমিনার কক্ষের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

বিকেলে আওয়ামী লীগের যৌথসভা

বিকেলে আওয়ামী লীগের যৌথসভা

দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা হবে আজ।

কর্নাটক বিধানসভার প্রথম মুসলিম স্পিকার ইউ টি কাদের

কর্নাটক বিধানসভার প্রথম মুসলিম স্পিকার ইউ টি কাদের

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। শুক্রবার কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন।

পাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ

পাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই নোটিশ দেওয়া হয়েছে।

রংপুর বিড়ি শ্রমিক জনসভায় বিএটি’র আগ্রাসন বন্ধের দাবি

রংপুর বিড়ি শ্রমিক জনসভায় বিএটি’র আগ্রাসন বন্ধের দাবি

বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকাল ৩ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।