বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব খ্যাতনামা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া আর নেই।
সাংবাদি
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার (২২ জুলাই) ইউক্রেনের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যা মামলাটির কার্যক্রম দেড়যুগ ধরে উচ্চ আদালতের নির্দেশে ‘ফাইলবন্দি’ হয়ে রয়েছে। ফলে হত্যাকান্ডের ২৩ বছরেও খুনিদের বিচারের মুখোমুখি করা যায়নি।
রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি এবং রিপোর্টার্স ক্লাব রংপুরের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
রাজধানীর রাজারবাগ পীরকে নিয়ে সংবাদ প্রকাশ করায় আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে অনেকেই প্লট পেয়েছেন, কেউ কেউ তা বিক্রিও করেছেন।
অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত স্থানীয় ছাত্রলীগ নেতা শামীম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে।
দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ১১৯ জন সাংবাদিক নানাভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও বাধার শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।