গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
সাইকেল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন আহত হয়েছেন। রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ইসমাইল সরদারের স্ত্রী মাজেদা বেগম খুকি (৪৫) ও তার নাতনি রাফিয়া (৬ মাস)। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে।
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা জোদপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবির হোসেন নিরব (২২) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাসস্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীত মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইশরাক হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে ফের রিট দায়ের করা হয়েছে। এবার হাইকোর্টের আরেকটি বেঞ্চে করা এই রিট আবেদনটির প্রাথমিক শুনানি নিয়ে দুই মাসের জন্য মুলতবি করেছেন। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।