উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ৩টি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রে ভোটারররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
সাতক্ষীর
সাতক্ষীরায় তথ্য অধিকারের উপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।
সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে শিশুদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা হয়।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে রিং বাঁধ ভেঙে ফের জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে তিন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী মানিক হাওলাদারের বাড়ির সামনে থেকে রিং বাঁধ ধসে পড়ায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক স্কুলে করোনার বন্ধে ৫০ বাল্যবিয়ে হয়েছে। নির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও এমনটায় দাবি করছেন স্কুলের প্রধান শিক্ষক।
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামি আরিফুর রহমান রঞ্জকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে গতকাল শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-খুলনা মহসড়কের মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
সাতক্ষীরায় অসুস্থ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার পথে ছেলেকে দু’ঘণ্টা আটকে রাখার ঘটনায় অভিযুক্ত ইটাগাছা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) সুভাষ চন্দ্র সেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।