ইউক্রেনকে আরো অতিরিক্ত ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
সামরিক
ভারতের পরবর্তী সামরিক সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে পরলোকগত জেনারেল বিপিন রাওয়তের উত্তরসূরি হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছে।
হোয়াইট হাউস বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা হিসেবে ৬০ কোটি ডলারের নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বড়ো ধরনের এক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। চীনসহ মস্কোর সাথে বন্ধুত্ব রয়েছে এমন কয়েকটি দেশের অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন ও কয়েকটি দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। ভস্টক ২০২২ (ইস্ট ২০২২) নামের মহড়াটি রাশিয়ার দূর প্রাচ্য এবং জাপান সাগরে হবে। ১-৭ সেপ্টেম্বর হওয়া এই মহড়ায় ৫০ হাজারের বেশি সৈন্য, ১৪০টি বিমান, ৬০টি রণতরীসহ পাঁচ হাজার উইপেন্স ইউনিট অংশ নেবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযানের বিষয়টি প্রত্যাখান করেছেন ইসরাইলের জনসাধারণ। উপকূলীয় ছিটমহলের কাছাকাছি বসতি স্থাপনকারীদের জন্য শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরাইলি সেনাবাহিনী এই অভিযানের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ শুক্রবার বলেছেন, তাইওয়ানের চারপাশে চীনের বিশাল পরিসরের সামরিক মহড়া মিত্রদের কেবল এই গণতান্ত্রিক দ্বীপদেশটি পরিদর্শন করতে এবং এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য আরো দৃঢ়প্রতিজ্ঞ করেছে।
যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনের সামরিক সহায়তার অংশ হিসেবে ৩০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে। ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন কালে এমন ঘোষণা দেয়া হচ্ছে। ছয় মাসের ইউক্রেন যুদ্ধে এটি হবে এখন পর্যন্ত সর্বোচ্চ একক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি’ মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সোমবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তাদের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।