চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় কোনোপ্রকার নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিপণনের দায়ে ফারাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গোডাউন থেকে এক হাজার বস্তা টিএসপি সার ও পাঁচশ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
সার
মিষ্টি পানীয় বা অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিংকস শরীরের জন্য ক্ষতিকর—এ কথা আমরা সবাই জানি। ওজন বৃদ্ধি, ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকির কথা বহুবার বলা হলেও এবার নতুন একটি প্রশ্ন সামনে এসেছে: অতিরিক্ত মিষ্টি পানীয় কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে?
চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।
কাশ্মীরের দুর্গম জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় গুলির ক্ষত সারাতে খাঁটি মধু ব্যবহার করেছিলেন লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। ২০২৫ সালের পেহেলগাম হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এই সন্ত্রাসী সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।
পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর নজরদারির কারণে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। ফলে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি প্রাকৃতিক উপায়ে ক্ষত সারানোর চেষ্টা করেন এবং ক্ষতস্থানে মধু ব্যবহার করেন।
পোশাক শিল্পের উচ্ছিষ্ট বা ‘ঝুট’ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের নির্মম গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কাট-পিস’। ব্ল্যাক পেপার
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ ‘মার্কেটিং অফিসার/সিনিয়র মার্কেটিং অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় নালিশি ভূমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের গৃহীত কার্যক্রম সম্পর্কে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত সেন্টার ফর লিগ্যাল রিসার্চ-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।