রাজধানীর চকবাজার এলাকায় কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি
সার
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বর্তমানে দেশে পর্যাপ্ত সারের মজুতের কথা উল্লেখ করে বলেছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
বগুড়া সদরে অবৈধভাবে মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই সময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুটি ট্রাকও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এতে কৃষক পর্যায়ে ১৬ টাকা থেকে বেড়ে হলো ২২ টাকা আর ডিলার পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করেছে সরকার।
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশন আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের বিরুদ্ধে অনিয়ম, অনাচার, স্বেচ্ছাচারিতা এবং হাটখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানের প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ভাইস- চেয়ারম্যান ও ৮ ইউপি চেয়ারম্যান।
মানিকগঞ্জের ঘিওরে সহকর্মীর হাতে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন । শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোঃ শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টিপাতের প্রবণতাও সামান্য বাড়তে পারে।
আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশে পেসার শহিদুল ইসলাম। ২৭ বছর বয়সী এই পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শীত মৌসুমের জনপ্রিয় সবজি ফুলকপি সাদা রঙে দেখেই আমরা অভ্যস্ত। শহরের মানুষ বড়জোর কাছাকাছি জাতের সবুজ রঙের ব্রকলি চেনেন। কিন্তু নেত্রকোনার এক চাষি এ বছর উজ্জ্বল হলুদ আর গাঢ় বেগুনী রঙের ফুলকপি চাষ করে রীতিমত তারকা বনে গেছেন।