এখন থেকে সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্দেশনা অমান্য করলে নেয়া হবে ব্যবস্থা।
সিএনজি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বৃহস্পতিবার রাতের দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকার ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার মালিগাছায় ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের মালিগাছা মণ্ডলের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের সুবিধার্থে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ব্যাপারে ইতোমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দিয়েছে বিআরটিএ। মঙ্গলবার (৯ নভেম্বর ) বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদেশে চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়ার মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) ও মেহেরনিগার (৩০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন।