দীর্ঘ ১১ বছর পর সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। আজ (শুক্রবার) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
সিরিয়া
সিরিয়া সৌদি আরবে তার কূটনৈতিক মিশনে পুনরায় কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।
এক যুগ আগে স্থগিত করা সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ। লিগটির সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম।
তাদের দু’জনকে দেখলে ঠিক স্বাভাবিক মিত্র বলে মনে হয় না। কিন্তু বুধবার দামেস্কে এ দৃশ্যই দেখা গেল।স্যুট-পরা, ধর্মনিরপেক্ষ সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন দাড়িওয়ালা, পাগড়ি-পরা ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে।
সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়া ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলে কয়েকটি রকেট হানা দেয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
মার্কিন বাহিনী সিরিয়ায় হামলা চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপের নেতা খালিদ আইদ আহমদ আল-জাবুরিকে হত্যা করেছে। তিনি ইউরোপে আইএসের চালানো বিভিন্ন হামলার পরিকল্পনাকারী ছিলেন।
সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় এক আমেরিকান ঠিকাদার নিহত ও পাঁচ মার্কিন সেনা সদস্য আহত হওয়ার পর মার্কিন বিমান হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার একটি যুদ্ধ পর্যবেক্ষক এ কথা জানায়।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দু'দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে এ হিসাব পাওয়া গেছে।
তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে অনুভূত হওয়া ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ছয় শতাধিক। অনেকে আটকা পড়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি ভূমিকম্প ও জঙ্গিহানায় বিধ্বস্ত সিরিয়া। এরপর এবার দেশটির বুকে আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও। এর আঘাতে ভেঙে পড়ল বহুতল ভবন। এতে প্রাণ গেল ১৫ জনের।