সিলেটে

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণহানি

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণহানি

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণহানি হয়েছে। রোববার সকালে হাওরে ধান কাটতে গিয়ে এই তিন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছে তারা।

অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

প্রায় দুই সপ্তাহ তীব্র দাবদাহের পর অবশেষে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়। পরে রাত ১০টার দিকে ঝড়ো বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।

সিলেটে যে ৯ দিন চলবে স্পেশাল ট্রেন

সিলেটে যে ৯ দিন চলবে স্পেশাল ট্রেন

ঈদে ট্রেনের টিকিটের চাহিদা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন গুণ বেড়ে যায়। কিন্তু সে তুলনায় ট্রেনের সংখ্যা বাড়ে না। তাই অধিকাংশ মানুষকে নির্ভর করতে হয় সড়কপথের ওপর। এতে যাত্রীদের যেমন বাড়তি ভাড়া গুনতে হয়, তেমনি থাকে দুর্ঘটনার ঝুঁকি। এই দুর্ভোগ লাঘব করতে দেশের পূর্বাঞ্চলে এবার বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে বিভাগ।

সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের জৈন্তাপুরে একটি হত্যাকান্ডের পর ঢাকায় আত্মগোপন করেছিল অভিযুক্তরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ওই হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে। ঢাকার কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে র‌্যাব। 

ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। রবিবার দুপুর ১২টার দিকে বিমানযোগে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তাদেরকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটের জয়যাত্রা থামালো রংপুর

সিলেটের জয়যাত্রা থামালো রংপুর

আবারো রংপুরের কাছে হেরে গেল সিলেট। শনিবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। এর আগে প্রথম দেখাতেও রংপুরের কাছে হেরেছিল মুশফিক-মাশরাফিরা। 

নকল বিড়ি ও ভারতীয় অবৈধ পাতার বিড়ি বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন

নকল বিড়ি ও ভারতীয় অবৈধ পাতার বিড়ি বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন

রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি ও ভারতীয় অবৈধ পাতার বিড়ি বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ।

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

সিলেটে জ্বালানি সংকট, অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

সিলেটে জ্বালানি সংকট, অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

সিলেটে জ্বালানি সংকটের কারণে বুধবার (১৮ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি।