সুনামগঞ্জের শান্তিগঞ্জ, দিরাই উপজেলাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ সময় আধাঘণ্টা ব্যাপী চলতে থাকা ঝড়ো বৃষ্টিতে প্রায় ৬ মিনিটের ওপরে ছোট ও মাঝারি আকারে শিলাবৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জে
মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। তবে কোন ঘরবাড়ি বা ফসলি জমির ক্ষতিসাধিত হয়নি। মঙ্গলবার বিকেল থেকে জেলা সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয়।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ গোলাপ বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে আবারো পরিবহন ধর্মঘটের ঘোষণা পরিবহন শ্রমিক ইউনিয়নের। বৃহস্পতিবার রাত থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। এর তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সুনামগঞ্জের জামালগঞ্জের গোলকপুরের মান্নানঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা তিনজন নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘনা ঘটে। বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।
সিলেটে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী লোকজনকে উদ্ধারে কাজে যোগ দিয়েছে নৌবাহিনী। আজ শনিবার সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছেন।সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরো বিস্তৃতি ঘটেছে।
সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হতাহতের এ ঘটনা ঘটে।