আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সোনার দাম আরো বেড়েছে। সাপ্তাহিক ভিত্তিতে গত নয় মাসের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
সোনার দাম
দেশে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।
দেশের বাজারে সোনার দাম আবারো বাড়লো। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। আর এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা অতিক্রম করলো।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ঘিরে অর্থনৈতিক মন্দায় সোনার উত্থান-পতন চলছে আন্তর্জাতিক বাজারে।
সোনার বাজারের অস্থিরতা কাটছেই না। বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও নতুন করে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশে স্বর্ণ কিনতে হলে রোববার থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা।