নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁ
অপরিকল্পিত ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা গ্রাম। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সহস্রাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়েল রানা শুভ নামে এক গরুর খামারিকে অপহরণ করে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। মুক্তি পাওয়ার পর এ ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি একজন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন, পুরোনো মামলার আসামি একজন এবং মাদকসেবী নয়জন রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠা অবৈধভাবে গ্যাস ব্যবহারে পরিচালিত চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত ও একই পরিবারের চারজন নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নির্বাচনকেন্দ্রিক বাগবিতণ্ডা ও আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী চরাঞ্চল বারদী নুনেরটেক এলাকায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকায় কান্না করায় আয়েশা সিদ্দিকা নামের দুই মাসের কন্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় বাবা হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী সেলস ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।