মঙ্গলবার (২০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসংক্রান্ত পৃথক ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি দুইজন এবং মাদকসেবনের অভিযোগে ১৯ জন রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের জন্য সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আবাসিক ভবনে গ্যাসের কম্প্রেসার লাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ইউসুফ আলী (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রমের কারণে টানা দুই দিন বা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। এ সময়ে ব্যাংকটির নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকজ উৎসব-২০২৭ আয়োজনকে সামনে রেখে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।