অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২০ বছরে ও তার স্ত্রী চুমকি কারণের ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
স্ত্রী
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আকিজ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধমির্ণী ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের আম্মা সকিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে সকিনা খাতুনের বয়স হয়েছিল ৮৩ বছর।
রাজধানীর ডেমরায় একটি ঘর থেকে স্ত্রী সীমা সুলতানার (৪০) গলাকাটা ও স্বামী মো. লিয়কত আলীর (৫০) বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ডেমরার মধুবাগ ১৯/৫ জাকারিয়ার ফ্ল্যাট বাসার দ্বিতীয় তলা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি ও বটি উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলায় জালাল উদ্দিন (৭০) নামে এক বাড়ীর মালিককে গলা কেটে হত্যার দায়ে সাহাবুল ও তার স্ত্রী মারিয়া খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে দলভাবে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন।
সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী শফিকুল ইসলাম। এক দিন পর ভাড়াবাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে ওই গৃহবধূর লাশে উদ্ধার করে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
ভারতের মহারাষ্ট্রের রাজ্যে গত মাসে সকালের নাস্তার খাবারে লবণ বেশি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে পুলিশ ৪৬ বছরের এক পুরুষকে আটক করে।
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী দুই ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।