যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে ৬০ পিস স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় ওই প্রাইভেটকারের চালক ও স্বর্ণ পাচারকারী।
স্বর্ণ
বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সাতক্ষীরা শহরের কাছে বাঁকাল ব্রিজ এলাকা থেকে ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে চোরাকারবারীকে।
টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালোমানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই বুধবার সবচেয়ে নিরাপদ সম্পত্তি হিসেবে বিবেচিত স্বর্ণের দাম এই রেকর্ড উচ্চতায় পৌঁছে।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার শাহ নগর গ্রামের জাগির আহমেদ সওদাগরের ছেলে।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬২ লাখ টাকা।
যশোরে সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে জেলার শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এই স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।