স্বর্ণ

মাটিতে ক্ষীণ হলুদ আভা দেখে খনন, মিলল প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ

মাটিতে ক্ষীণ হলুদ আভা দেখে খনন, মিলল প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে মাটির ওপর দৃশ্যমান ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দুর সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ গ্রাম ওজনের একটি বিরল স্বর্ণের খণ্ডের সন্ধান পেয়েছেন এক শৌখিন ধাতু অনুসন্ধানকারী। 

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর হাতব্যাগ থেকে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

 

শাহজালালের মাজারে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

শাহজালালের মাজারে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা। প্রায় সাড়ে ৭ ঘণ্টা গণনা শেষে মাজারের দানবাক্সে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা এবং ১ ভরি সাড়ে ৮ আনা সোনা পাওয়া গেছে। এ ছাড়া দান হিসেবে পাওয়া গেছে ৩১০টি ছাগল।  

আজকের স্বর্ণের দাম: ২৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৪ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) মূল্যবান ধাতুটির দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমায় সংগঠনটি। নির্ধারিত সেই দামেই আজ শনিবারও বিক্রি হবে স্বর্ণ।

স্বর্ণের দামে ফের পতন, বাজারে বাড়ছে চাপ

স্বর্ণের দামে ফের পতন, বাজারে বাড়ছে চাপ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন হয়েছে। মুদ্রানীতি নির্ধারণী বৈঠক সামনে রেখে সুদের হারের গতিপথ সম্পর্কে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। 

মিসর সীমান্তে বিমান হামলায় ছিন্নভিন্ন সুদানের স্বর্ণখনিশ্রমিকদের লাশ

মিসর সীমান্তে বিমান হামলায় ছিন্নভিন্ন সুদানের স্বর্ণখনিশ্রমিকদের লাশ

সুদান ও মিসর সীমান্তে স্বর্ণখনিশ্রমিকদের ওপর মিসরের বিমান হামলায় বহু মানুষের মৃত্যুর কয়েক দিন পরও শোক ও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি বেঁচে যাওয়া শ্রমিকেরা। 

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।