টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বামী-স্ত্রী
ফেনীর কাজির দিঘি এলাকায় কাভার্ডভ্যানের পেছন পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে।
রংপুর নগরীর তাজহাট এলাকায় ১শ ২০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের পুলিশী পাহারায় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গ্রামের মোড়ল এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। ডাইনি অপবাদ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। তার পরেই হাসপাতালে মৃত্যু হয় দম্পতির।
রাজশাহীতে বিষপানে এক দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে স্ত্রীর এবং সোমবার সকালে স্বামীর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ সময় রুমের দরজা-জানালা ভেঙ্গে উড়ে যায়। এতে পাশের বাড়ির চারটি রুমের জানালা ভেঙ্গে চুর্ণ হয়ে যায়।
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দম্পতির দুই সন্তান আহত হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেশাখালে গাছ উপড়ে স্বামী স্ত্রী ও তাদের সন্তান মারা গেছে।
লক্ষ্মীপুর সদরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাকচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।