বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে মোসা. আসমা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনা পরপরই ঘাতক ওই টমটমের চালক মো. জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- শ্রীমঙ্গলে তাপমাত্রা সাড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে
- * * * *
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- * * * *
- টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় এনজোর সেই ফাউল!
- * * * *
- শাহ আমানত বিমানবন্দরে ক্যাবলসহ আটক যুবকের ৬ মাসের জেল
- * * * *
- ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর
- * * * *
সড়কে প্রাণ গেল
টাঙ্গাইলের কালিহাতীতে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তসির আহমেদ (৭০) এবং রাশেদ (১৮) নামে দুজন নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকাল ও দুপুরে ভোলা সদর এবং লালমোহনে এসব দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়কে যেন রক্তের বন্যা সড়কে সড়কে যেন ঈদ ফিরতি মানুষদের মৃত্যুর মিছিল হয়ে গেল। শনিবার ভোর রাত থেকে বিকেল পৌণে ৫টা পর্যন্ত পাওয়া খবরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন।
ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (২৫ এপ্রিল-৮ মে) দেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫০০ জন। নিহতের মধ্যে নারী ৩৮, শিশু ৫১। ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৬ জন, যা মোট নিহতের ৪১.৪৮ শতাংশ
রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ি ও গাবতলীতে এসব দুর্ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রাবাড়িতে নিহতের নাম তাবরিজ স্বপন (৬০)। আর গাবতলীতে নিহত হয় শাহাদাত (১৭) নামের এক কিশোর।