বিএনপির ডাকা সপ্তম দফার অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার (২৭ নভেম্বর) থেকে ২৪ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
সড়ক
ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের সোনাগাজী অংশে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ছুটির দিনে শনিবার দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের ৪ জনসহ ৫, চট্টগ্রামে একসঙ্গে ৩ জন, সাতক্ষীরায় ভারতীয় দম্পতি, ফেনীতে শিশুসহ ২ জন, ময়মনসিংহে শিশুসহ ২ জন, মুন্সীগঞ্জে নানী-নাতি, রাজবাড়িতে ২ জন, লালমনিরহাটে একজন, গোপালগঞ্জে ২ জন, দিনাজপুরে ২ জন, রংপুরে একজন, মানিকগঞ্জে একজন, বেনাপোলে একজন ও গাজীপুরে এক পুলিশ কনস্টেবলসহ ২ জনের প্রাণ গেছে।
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে । নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটে উপজেলার ভাণ্ডাব ও বান্দিয়া এলাকায়।
অবরোধের প্রভাব নেই রাজধানীর সড়কে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ১০টি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এ সময় হেলপার, ট্রাক ও বাস চালকসহ ৫ জন আহত হয়েছেন। এতে অন্তত ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনের গভীর রাতে সিরাজগঞ্জের মহাসড়কে গমবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ভাঙ্গায় বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ রোকন শেখ (৭১) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায়। ভাঙ্গা হাইওয়ে পুৃলিশ বাসটিকে আটক করেছে। নিহত বৃদ্ধ রোকন শেখ মুনসুরাবাদ গ্রামের মৃত আঃ খালেক শেখের পুত্র।
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।