রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ মন্ডল (১৯) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সড়ক
সড়ককে নিরাপদ রাখতে সকলের সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ, সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আমরা সড়ক পরিবহন ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।
দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু হচ্ছে। এর মধ্যে দুই জনের বেশি মোটরসাইকেল চালক বা আরোহী।
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। এ বছর সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদিকান্দিতে বাস-অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের তিন নারী সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দূর্ঘটনায় আরো ৩০ বাস যাত্রী আহত হয়।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা দু'টি ঘটে।
রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় সিএনজির ধাক্কায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম মল্লিক (৭০) নিহত হয়েছেন।