জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন হতাহত হয়েছে। নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। আহত হয়েছে সাইকেল চালকসহ দু’জন।
সড়ক
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। নিহতদের সবার বাড়ি ফেনী জেলায়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, তেজগাঁও আনিসুল হক সড়কে কোন গাড়ি পার্কিং করা যাবে না। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মেক্সিকোর পুয়েবলা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের সবাই ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভাডভ্যান সংঘর্ষে কাজী আরশাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জের বাহুবলের বাগানবাড়ি এলাকায় বিরতীহীন বাস সার্ভিসের একটি বাস উল্টে অন্তত চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নাটোরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোহাম্মদ মানিক প্রাং নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ মানিক প্রাং উপজেলার বারইহাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত সোনাতুল্রাহ প্রাং এর ছেলে।
উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় সাঁজোয়াযুক্ত (অর্থ বহনকারী) ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও মো. কালাম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।