নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে এক বাড়ির মালিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
হত্য
বগুড়ার আদমদীঘি উপজেলায় রেদোয়ান প্রামাণিক (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জে কিশোরকে সিগারেট না দেওয়ায় আরেক অজ্ঞত (১৬) কিশোরকে কুপিয়ে হত্যা করেছে মো. সাজ্জাদ (১৫) নামের কিশোর। মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর সূত্রাপুরে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে তার প্রেমিক সৈকত সরকার শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুরে শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিলে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরী ঝিলের পানিতে লাফ দেন।
নড়াইলের কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহত আজাদ পেড়লী উত্তর পাড়ার সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মোহসিন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে নুরুন্নাহার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাতিজির বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভাতিজি মারুফা আক্তার পলাতক রয়েছে।
ফরিদপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক রবিন মোল্যাকে (২৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে নাঈম খান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।