যশোরের বাঘারপাড়ায় ছয় বছরের শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রতিবেশী নাজমুল হককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে আরও একলাখ টাকা।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
হত্য
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির (ঋণ) টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী চম্পা চাকমাকে (২৮) গলা কেটে হত্যা করা হয়েছে।
মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছিল গাজীপুরের কালীগঞ্জের কিশোর মিনহাজ খান (১৭)। সামর্থ্য না থাকায় কিশোরপুত্রের আবদার মেটাতে পারেননি বাবা-মা।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৬ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।
লক্ষ্মীপুরের কমলনগরে রোবেনা আক্তার নামে এক বছরের কন্যাশিশুকে পাকা রাস্তায় আছাড় দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা রহিম মিঝিকে আটক করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এখন শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মোর্শেদা বেগম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার তদন্ত (ওসি) আহসান উল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।
কক্সবাজারে হত্যা মামলায় মো: খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে।
নোয়াখালীর সদর উপজেলার চর মটুয়া থেকে এক সিএনজি চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার হত্যার কোনো রহস্য জানাতে পারেনি। সোমবার দুপুরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।