নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই এলাকার রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল চার বছর আগে মারা গেছেন।
হত্য
পাবনা প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাকান্ড ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষকরা।
কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার চাঞ্চল্যকর শিক্ষক খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার হয়েছে। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সদকী ইউনিয়ন থেকে অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।
ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী শরীফ শেখকে (৩৫) হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজ রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুর জেলার শ্রীবরদীতে শ্বশুরবাড়িতে স্ত্রী, শাশুড়ি ও জেঠা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় শ্বশুরসহ আহত আরো তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫ বছর ধরে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।
মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ঢাকায় দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যার মূল আসামি পেশাদার ছিনতাইকারী মোঃ রিপনকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই তথ্য জানিয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন পূর্বশত্রুতার জেরে কোদাল দিয়ে বাবাকে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক জমির উদ্দীনকে আটক করেছে পুলিশ।