পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রেমে বাধা দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসাথে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের চানদকাঠী এলাকায়।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
হত্য
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মালেকা বাপের দোকান এলাকায় বাবার কোলে সন্ত্রাসীদের গুলিতে তিন বছরের শিশু তাসফিয়া আক্তার জান্নাত হত্যাকাণ্ডের মূল হোতা সন্ত্রাসী রিমনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
মাগুরা শহরতলির ভায়না মুন্সিপাড়া থেকে ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা ও হাত বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা বেগম ওই এলাকার ওহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার (১৯ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজধানী ঢাকার ধানমণ্ডিতে এক কিশোরকে চোর সন্দেহে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) ধানমণ্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল পৌরসভা এলাকায় গরু নিয়ে বিরোধের সালিশ চলাকালেই ইমাম হাসান রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিমের আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)।
জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
যশোরের বেনাপোলে মগর আলী (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সন্ধ্যায় কাগজ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর খিলক্ষেত উড়াল সড়কের পাশে শারমিন বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।