যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ধারিত শর্ত পূরণ ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর নির্ভর করছে।
হরমুজ
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত পূরণের জন্য ওয়াশিংটনকে চার থেকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। এ সময় তিনি হরমুজ প্রণালি সংক্রান্ত, যুক্তরাজ্যের ভূখণ্ডে ইরানের সাথে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর পক্ষ থেকে চালানো ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা বৈরী কার্যকলাপ নিয়ে আলোচনা করেন।
হরমুজ প্রণালীর কাছে বার্ষিক সামরিক মহড়ায় নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় টিভি শনিবার জানায়, প্রথমবারের মতো আবাবিল-৫ অ্যাটাক ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়। ড্রোনটি ৪০০ কিলোমিটার উড়ে (প্রায় ২৫০ মাইল) তার লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করে। ইরান গত কয়েক দশকে আরো কয়েক ধরনের সামরিক ড্রোনের পরীক্ষা চালিয়েছে।