স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও এখনো জনস্বাস্থ্যবিষয়ক হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি।
হল
পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ক্যারিয়ারে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাবে নাম লেখালেন ভারতীয় তারকা ব্যাটার। কোহলির রেকর্ডের দিনে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম দিন শেষে রোহিত শর্মার দলের সংগ্রহ ৪ উইকেটে ২৮৮ রান।
ইন্টার মায়ামিতে বসছে বার্সেলোনার তারকা খেলোয়াড়দের মিলনমেলা। লিওনেল মেসির সঙ্গে এরই মধ্যে ফ্লোরিডা ক্লাবে যোগ দিয়েছেন সার্জিও বুশকেটস। এবার তাদের সঙ্গী হচ্ছেন বার্সার সাবেক খেলোয়াড় জর্দি আলবা।
ভারতে ৮০০ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। ঐতিহাসিক ওই মসজিদটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর বিজেপি-নিয়ন্ত্রিত মহারাষ্ট্র রাজ্যের কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়।
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন। তিনি বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্বজুড়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের বড় ভাষা মডেল বার্ডকে বাংলা ভাষায় চালু করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) এর ব্যবহারকারীদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
ডমিনিকায় চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ২ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। ক্রিজে কোহলি ৩৯ ও যশস্বী জয়সাল ১৪৩ রান নিয়ে অপরাজিত আছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনের কাছে একটি চিঠির সঙ্গে কাটা আঙুল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি কৌঁসুলিরা এই তথ্য নিশ্চিত করেছেন।