দেশের তিন বিভাগ - রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে বৃহস্পতিবার হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
হাওয়া
রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়ে এখন দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সোমবার আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
দেশের বিভিন্ন জায়গায় আগামী দুই-তিন দিন হালকা বৃষ্টি ও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর ফলে চলতি জানুয়ারি মাসে শীত আরো বাড়তে পারে।
আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের পাঁচ বিভাগে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানায়, বদলগাছীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।