জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
হাট
জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেমের টানে এবার কাঁটাতারের বাধা অতিক্রম করে বাংলাদেশে এসেছেন কারিশমা শেখ (১৯) নামের এক ভারতীয় তরুণী। এসেই বিয়ের পিঁড়িতে বসেছেন ভালোবাসার মানুষ বাংলাদেশি প্রেমিক আশরাফুল আলম (২২) এর সঙ্গে। নতুন দম্পতিকে দেখতে তাদের বসতবাড়িতে ভিড় করছেন আশপাশের লোকজন।
‘দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শেভাযাত্রা বের হয়
জয়পুরহাটে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি চলাকালে শহরের রেলগেট এলাকায় দু’দলের সংঘর্ষে উভয় দলের অন্তত ৩৭ জন আহত হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বামীকে হত্যার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডলি বেগমকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫। এর আগে শুক্রবার ঢাকার আদাবর থেকে তাকে আটক করা হয়।
বাগেরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার নতুন করে বাগেরহাট জেলা হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বিকেল পর্যন্ত জেলা হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোয়ালখালী এলাকায় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে কৃষক রনজিৎ মণ্ডলের বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের মনিমোহন মণ্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
রাজশাহীতে এখন জমজমাট পশুর হাট। তবে দাম কমছে না পশুর। ফলে মানুষের ভিড়ে পশুর হাট জমে উঠলেও কেনাবেচা হচ্ছে কম। মানুষ কেবল দর-দাম করেই হাট মাতিয়ে তুলছেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশুর বাজার (হাট) সঠিকভাবে পরিচালনার জন্য একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার।