পুলিশই জনতা, জনতাই পুলিশ' এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ আজ শনিবার সকাল ১১ টায় পুলিশ লাইনস ড্রিল সেডে পালন করা হয়।
হাট
জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চল আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে সাম্প্রদায়িকতা বিরোধী এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।
জেলায় মঙ্গলবার সকালে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ ৪ জেলের ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডিজিটাল সাদাছড়ি,নিরাপদে পথ চলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করণে জয়পুরহাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলায় নিরাপদ মাতৃত্ব, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ বিরোধী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নম্বর গড্ডিমারী ইউনিয়নে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামে কৃষকের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিকে পর্নোগ্রাফি ভিডিও প্রচারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব। একই সঙ্গে পর্নো ভিডিও সংরক্ষণের কাজে ব্যবহৃত কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়। শনিবার রাতে জয়পুরহাট পৌর শহর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাটে অভিযান চালিয়ে দেশী তৈরি অস্ত্র , ২ রাউন্ড গুলি, ছিনতাই হওয়া দুটি মটরসাইকেল উদ্ধারসহ শীর্ষ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।