সিরিয়ার দক্ষিণে দামেস্কে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার মধ্যরাতের সামান্য পরে একটি ফাঁকা বাড়িকে টার্গেট করেছিল তারা। ফলে কেউ হতাহত হননি বলে সিরিয়ার রাষ্ট্র পরিচালিত মিডিয়ার রিপোর্টে এ তথ্য জানা গেছে।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
হাম
সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের ১৮ মার্চ মার্কিন এক বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত হয়েছিলো। বিমান হামলায় এত বিপুল লোক নিহত হওয়ার ঘটনাটি ওই সময় মার্কিন সামরিক বাহিনী গোপন করেছিলো।শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নাইজেরিয়ায় উগ্রবাদীদের হামলায় দেশটির সেনাবাহিনীর এক জেনারেল ও আরো তিন সেনা নিহত হয়েছে। শনিবার নাইজেরিয়ার এক প্রান্তিক শহরে উগ্রবাদীরা আক্রমণ করলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা।
আরব জোট শনিবার বলেছে যে, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় জোটটি।
ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় উগ্রবাদী হামলা হয়েছে। এ ঘটনায় এক কম্যান্ডিং অফিসারসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
আফগানিস্তানে আইএসের হামলা বৃদ্ধি ও আল-কায়েদার উপস্থিতি বজায় থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এসব কথা বলেন।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার রাজধানী বাগদাদে তার বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় একজন মেয়রও রয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।