মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর সচেতন হয় সরকার। তাড়াতাড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)।
হাসপাতাল
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।
দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে এক হাজার ৭৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় ডেঙ্গুতে মারা গেছে আটজন। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ভর্তি রোগী নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২ দিনের সফরে বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতার এসএসকেএম হাসপাতালে যান।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে এক্সরে বিভাগের করিডোরে এই ঘটনা ঘটে
ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায় ও লাইসেন্স নবায়ন না করায় রাজধানীর বেসরকারি ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় পানি পান করতে গিয়ে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।