ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
হিজাব
দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার জানিয়েছে তারা বিগত বিজেপি সরকারের আনা বেশ কিছু বিতর্কিত বিল প্রত্যাহার করতে চায় – যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মতো পদক্ষেপও আছে।
নারীরা সঠিক বিধান মেনে হিজাব পরছেন কিনা সেই বিষয়ে যথাযথভাবে নজর রাখতে এবার জনাকীর্ণ জায়গায় (পাব্লিক প্লেস) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
ইরানে হিজাব আইনে কোনো পরিবর্তন আসছে না; বরং দেশটির সরকার নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক রাখার সিদ্ধান্তে অটল থাকার কথাই বলেছে।
হিজাব-বিরোধী আন্দোলনে যুক্ত আরও তিনজনকে মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত। তিনজনেরই অপরাধ, আন্দোলন চলাকালীন তারা নিরাপত্তা বাহিনীর তিনকর্মীকে খুন করেছে।
কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট হিজাব ইস্যুতে রায় ঘোষণা করবেন
ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং নৈতিকতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশও রয়েছে। অন্তত ১৫টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। সে ঘটনায় অভিনেতাদের টিপ পরা নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না বলে জানিয়ে দিয়েছে ভারতের কর্নাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর। রাজ্য সরকারের বক্তব্য, যে সমস্ত শিক্ষার্থী পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি, তাদের কোনোভাবেই দ্বিতীয় সুযোগ দেয়া হবে না।
অন্তর্বর্তীকালীন অর্ডারের আগে যেসব ছাত্রী হিজাব বিতর্কের কারণে পরীক্ষায় বসার সুযোগ পাননি তারা পরীক্ষা রি-টেকের সুযোগ পেতে পারেন। এমনই আশ্বাস মিলেছে কর্নাটক সরকারের তরফে।