আরব জোট শনিবার বলেছে যে, ইয়েমেনের মারিবের কাছে বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছে। মারিব শহরের পূর্বে সিরওয়াহ এবং দক্ষিণে আল-বায়দা প্রদেশে এই অভিযান চালায় জোটটি।
হুথি
ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।