চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
- * * * *
- সিনেমা ও নাটকের ব্যস্ততায় দীপা, জন্মদিন কাটবে যেভাবে
- * * * *
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
হেলপার নিহত
পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে মাছরাঙ্গা পরিবহন নামক বাসের হেলপার জুবায়ের রহমান (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ হোসেন সুমন (৪০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন।
ময়মনসিংহের ফুলপুরে বৃষ্টিতে পিছলে সড়ক থেকে বাস খাদে পড়ে হাছেন আলী (৩০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ৪টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার কলমাকান্দায় ইট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে শাহ আলম (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লরির চালক রতন মিয়া (৩০)।
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। তার নাম সানোয়ার হোসেন (২৬)।