ইতিমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রয়োগ। ক্রমশ এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আর শুধু এ কারণেই আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে কাজ হারাতে পারেন প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ। এমনই জানাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফের রিপোর্ট।
১
বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরেই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০-এর। সংস্থা জানিয়েছে, ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০-এর শেষ।
নারায়ণগঞ্জের রুপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক কারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সোমবার সকালে অভিযান চালায় পুলিশ।
দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫০ জন নেতাকর্মী।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-তে ১৭ মার্চকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) ও মো: রিমন (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করেছে।
বুরকিনা ফাসোর হত্যাযজ্ঞে যারা প্রাণে রক্ষা পেয়েছেন সেই সব অধিবাসীরা শনিবার জানিয়েছেন যে নারী ও শিশুসহ ১৩৬ জনকে হত্যা করা হয়েছে। তারা এপ্রিল মাসের এই হত্যকাণ্ডের জন্য দিশটির নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেন।
আগামী ৯ মে থেকে ১১ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি উপকূলে আঘাত হানতে পারে ১১ থেকে ১৫ মে’র মধ্যে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম শনিবার রাতে এ আশঙ্কার কথা জানিয়েছে।