১

পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি

পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে ৩১ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এরমধ্যে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ১১ জন ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ১৬ জন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে চারজন‌ পদোন্নতি পেয়েছেন।

দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর অদূরে কুয়াকাটা-সৈয়দপুর রুটের তুহিন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৬৬) অটোবাইক অতিক্রমকালে বিপরীত দিকের দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাওন তালুকদার (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর এলাহী বাজারে দশটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১২ জনের মৃত্যু

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, ১২ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে ৩১ মার্চ

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে ৩১ মার্চ

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামী ৩১ মার্চ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইতোমধ্যে এই দুটি স্টেশন খোলার জন্য পদক্ষেপ নিয়েছে।

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশী মৃতের সংখ্যা বেড়ে ১৮

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশী মৃতের সংখ্যা বেড়ে ১৮

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে আকাবা শারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ইকুয়েডরে ভূমিধসে নিহত বেড়ে ১৬

ইকুয়েডরে ভূমিধসে নিহত বেড়ে ১৬

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৪

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর।সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।