পাবনার ঈশ্বরদীতে ঋণের মামলায় ১২ কৃষক গ্রেফতার হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
- ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস
- * * * *
- মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো
- * * * *
- ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
- * * * *
- পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
- * * * *
১
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন রোগী।
টিকিট কারসাজির অভিযোগ উঠল রাষ্ট্রীয় পতাকাবাহী সংগঠন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে। কারসাজিতে সিট ফাঁকা থাকায় ১৫ মিনিটেই সংস্থাটির ক্ষতি হয়েছে ৪৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৪ লাখ টাকা)। ঘটনাটি বিমানের জেদ্দা রুটের।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭টি বিদেশি ব্রাউনি প্যাঁচা জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব প্যাঁচা জব্দ করা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত হওয়ায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯জন।
ভিসা ছাড়াই মিসরে অবতরণ করা ১১ ইসরাইলি পাইলটকে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। ইসরাইলি মিডিয়ায় বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে।
পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে গত ২০১৮-১৯ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি (পদক) পেয়েছে ৭১টি প্রতিষ্ঠান। এর মধ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণ পদক পেয়েছে ২৯টি প্রতিষ্ঠান। ২৪টি প্রতিষ্ঠান রৌপ্য পদক এবং ১৮ প্রতিষ্ঠান পেয়েছে ব্রোঞ্জ পদক। এর বাইরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে ‘আসল ঘোষণা’ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।
কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর হারুন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।