ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
২
ফেনীতে চোরাই পিকআপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ফেনীর বিসিক রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব।
মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে দণ্ডাদেশ বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ৭২টি মানবাধিকার সংগঠন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে।
৪২ ওভারে শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে এই ম্যাচে সময়মতো টস হয়নি। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের লড়াইটি প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর শুরু হয়
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর আওতায় আনতে এবং অভিবাসন সেক্টরে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতর কবে থেকে উনুষ্ঠিত হবে, তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।এ বছর অর্থাৎ ২০২৩ সালে- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।