বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রেমিট্যান্স হাউসগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে ১২৫ টাকার নিচে ডলার বিক্রি করেছে।
২
সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশের সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার।
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৪। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।
প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও টেসকই এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।
মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন এবং ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।