রংপুরের বদরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২
ভারতের ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩-এ। আহত ৯০০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে. প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ যাত্রী। শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা কবি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
জাতীয় সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) সংসদে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এবার তার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’
এই উচ্চ মূল্যের বাজারে স্বল্প মজুরিতে সংসার চলছে না ট্যানারি শ্রমিকের। সব শেষ ২০১৮ সালে এ খাতের জন্য ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও সেটি আজও পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। ট্যানারি শিল্প মালিকরা ৮ থেকে ৯ হাজার টাকা দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন। এই স্বল্প মজুরিতে দুই বেলার খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে ট্যানারি শ্রমিকদের।
জিব্রালটার ও গ্রীসের বিপক্ষে আগামী মাসে ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচের জন্য ফ্রান্স দলে ডাক পেয়েছেন ক্রিস্টোফার এনকুকু ও ওসমানে দেম্বেলে। হাঁটুর ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি এনকুকু। এ কারণে কয়েক মাস তিনি মাঠের বাইরে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন।
বাজেট পরবর্তী পর্যালোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ট্যাক্স রিটার্নের নামে ন্যূনতম কর ২ হাজার টাকা নির্ধারণ করা ঠিক হয়নি। এটি তুলে দেওয়া উচিত বলে মনে করেন তারা।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঘরের মাঠে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রেকর্ড ছয়বারের শিরোপা জয়ী আর্জেন্টিনা। বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে যুব আলবিসেলেস্তারা।