২৪ এপ্রিল বেলা ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী
- * * * *
- কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রযুক্তিমন্ত্রী
- * * * *
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
- * * * *
- বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ইসমাইল জবিউল্লাহ
- * * * *
- সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম
- * * * *
২
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে গত সাত বছরে ২৭৩ নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। নারী শ্রমিকের লাশ আসা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি আরব, জর্দান, ওমান, লেবানন ও সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে মৃত নারী শ্রমিকদের তালিকা চেয়ে পাঠায়। ওই তালিকা থেকেই এই তথ্য জানা গেছে।
রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে।
চাঁদপুর জেলার হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।
রেকর্ড পরিমাণ কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরে ইনার আনকোরেজে ভিড়ল ১০.২০ মিটার গভীরতার মেসিয়ান স্পায়ার নামে একটি জাহাজ। বুধবার (১২ এপ্রিল) বিকাল থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
গেল সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা এক ফেসবুক পোস্টের মাধ্যমে সোনায় মোড়ানো জিলাপি বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল।তাতে বলা হয়, প্রতি কেজি জিলাপির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ওই পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর আরেক পোস্টে জানানো হয়েছে, হোটেল কর্তৃপক্ষ আর অর্ডার নিচ্ছে না।
তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খুলনার তেরখাদা আড়পাঙ্গাসিয়া গ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।