তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশবিদ ড. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশের পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোর বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি মেটাতে বিশ্ব জলবায়ু তহবিল থেকে পৃথকভাবে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন।
২
যৌথভাবে ২০৩০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ইউক্রেনের ‘ম্যাগনাম ফরচুন’ জাহাজ। গমগুলোর নমুনা সংগ্রহের পরে খালাসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ১০০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্রদানের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিবে। পাশাপাশি গ্লাসগো-শার্ম আল শেখ ওয়ার্ক প্রোগ্রাম অন দ্যা গ্লোবাল গোল অন এডাপটেশন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) জানিয়েছে, কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে।
নিরাপত্তার কারণে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ পুলিশের ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ৬২ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মঙ্গলবার দেশের নয়টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭২ এর সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। যে সংবিধান আমাদের সকল ধর্ম-বর্ণের অধিকার দিয়েছিল।