জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।
২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানে মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিধসের তৃতীয় দিনে শনিবার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকদের অনুসন্ধান চালিয়ে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং প্রায় ৪০ জন এখনো নিঁখোজ রয়েছে।
পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের যুগ্ম পরিচালক মনছুর আলম ও তার ভাইয়ের জমি জালিয়াতির রেশ কাটতে না কাটতেই এবার জাল দলিলসহ ভুয়া কাগজপত্র তৈরি ও ভূমি কর্মকর্তার সিল-স্বাক্ষর নকল করে প্রায় ৫২ বিঘা জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, মরুভূমিতে তৃষ্ণার কারণে তারা মারা গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ দুই বছর পিছিয়েছে। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মলমপার্টির সঙ্গে জড়িত ও ছিনতাইয়ের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ।
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান।