যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বার সহ শাহ আলম নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি।
২
কক্সবাজারে দুই পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার কক্সবাজার সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন মারফুয়া খানম (২৩) ও লাবণী আকতার।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছে। আরও তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক নারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১১ জন। সোমবার রাতে এমএ জিন্নাহ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে।
খুলনা জেলার বটিয়াঘাটায় দুই বোনকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে রোববার রাতে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়।
আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর বস্তায় ভরে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে। উইকিপিডিয়ার তথ্য বলছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম মিয়ানমার থেকেই আম সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক কারণেই আমাদের দেশে আম খুবই জনপ্রিয় একটি ফল।
ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় একটি তিনতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে।
পাবনা প্রতিনিধি:পাবনার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুরে ৩টি, সুজানগরে একটি এবং পাবনায় একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এসময় গোডাউনগুলোর মালিকদেরকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
২০২৪ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ও উদ্বোধনী ম্যাচ বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে উয়েফার কার্যনিব্যাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।