রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
বগুড়ায় অভিযানে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার ও ট্রাক জব্দ করেছে র্যাব-১২।সোমবার(৪ এপ্রিল) রাত ১২টার দিকে শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধে সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপিত হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
অষ্ট্রেলিয়ার সিডনিতে ভূমিধসে এক ব্রিটিশ পরিবারের দুইজন নিহত হয়েছে।গুরুতর আহত হয়েছে পরিবারের অপর দুইজন। অষ্ট্রেলিয়ান পুলিশ মঙ্গলবার এ কথা জানায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দু‘জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে রোববার প্রথম প্রহরে কারাগারে ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশের কারাগারে এটি ভয়াবহ সহিংসতার সর্বশেষ ঘটনা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়। খবর এএফপি’র।
ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটোরিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রোববার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারের পাশে যাত্রীবাহি বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।