২

যে ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা

যে ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার পাশাপাশি মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কতা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভালুকায় হামলায় আহত ২ পুলিশ

ভালুকায় হামলায় আহত ২ পুলিশ

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য।

এক মণ্ডপেই ২৭৭ প্রতিমা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

এক মণ্ডপেই ২৭৭ প্রতিমা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

এক মণ্ডপেই সারি সারি ২৭৭টি প্রতিমা। কোথাও শোভা পাচ্ছে মনসামঙ্গল কাব্যের বেহুলার উপাখ্যান, কোথাও বা নবদুর্গার জীবনকাহিনী। পৌরাণিক কাহিনীর এমন ব্যতিক্রমী ও শৈল্পিক উপস্থাপন দেখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর ঢল নেমেছে।

 

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের কালিহাতীতে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।