বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের গাড়িতে হামলা করেছে দুবৃর্ত্তরা।
২
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা এবার মাত্র দু’টি আসনে জিতেছেন। কয়েক দফা দেনদরবার করে শেষ পর্যন্ত ছয়টি আসনে সমঝোতা হয়। জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দু’টি ও জাতীয় পার্টি (জেপি) একটি। এবার ছয়টি আসনে সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। জয়ী হয়েছেন কেবল রাশেদ খান মেনন আর রেজাউল করিম তানসেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে মোট ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে কেবল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি—এই তিন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। দুপুর ২টা পর্যন্ত জেলা সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে, লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুপুর ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ৪ প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি এবং রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।
নতুন বছরের এক সপ্তাহও পার হয়নি৷ এর মধ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছে ভূমধ্যসাগরে থাকা উদ্ধারকারী জাহাজগুলো।
নাটোরের গুরুদাসপুরে বালু ভর্তি চলন্ত ট্রাককে পিছন থেকে অপর একটি ট্রাক ধাক্কায় পেছনের ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় দুই মাদক কারবারীকেও আটক করা হয়।
গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় আলাদা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষা প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল।