অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
৩
নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’—এই তিনটি সিনেমা এবারের ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’র দ্বিতীয় সংস্করণের জন্য মনোনীত হয়েছে। উৎসবের পর্দা উঠবে আগামী ২২ সেপ্টেম্বর।
রাজধানীর বাড্ডা থেকে গাজীপুরে পিকনিকে গিয়ে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নৌকায় করে বেরাইদ থেকে যাত্রা করে বালু নদীতে শুক্রবারের সেই ঘোরাঘুরি আর ডিজে পার্টির পিকনিক থেকে ফিরে তারা শনিবার অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই একজন এবং পরের দিন রোববার আরও দুইজন মারা যান।
চলতি বছরের জুন মাসে রেকর্ড পরিমাণ (২১৯ কোটি ৯০ লাখ ডলার) প্রবাসী আয় এসেছিল দেশে। তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল জুনের রেমিট্যান্স। তবে পরের মাস জুলাইয়ে এসে কিছুটা কমে যায় প্রবাসী আয়। জুলাই শেষে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের বা ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে দেশে।
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। রোববার বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
ফরিদপুরের নগরকান্দা থানায় চাচা রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পেছানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের সময় দুই যাত্রীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তিন কর্মীকে আটক করা হয়েছে।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে নয় মাসের শিশুসহ তার মা ও খালাতো বোনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।